চটেছেন বাপ্পি লাহিড়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় দেবগনের প্রথম অ্যানিমেটেড ছবি ‘টুনপুর কা সুপার হিরো’র ওপর বেজায় চটেছেন বাপ্পি লাহিড়ী। ছবির ‘গুপি’ নামের একটি চরিত্রকে নিয়ে বাপ্পির যত আপত্তি। গুপি নাকি হুবহু বাপ্পি লাহিড়ীর মতো দেখতে। বাপ্পির মতো পোশাক আর গলায় সোনার গয়না পরে গুপি ভাঁড়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি দেখার পর অনেকেই ফোন করতে শুরু করেছে বাপ্পি লাহিড়ীকে। আর তাতেই চটে লাল তিনি। এখানেই শেষ নয়, বাপ্পি তাঁর আইনজীবীকে দিয়ে একটি চিঠিও পাঠাচ্ছেন টুনপুর কা সুপার হিরো ছবির প্রযোজক আর পরিচালককে।