চটেছেন বাপ্পি লাহিড়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় দেবগনের প্রথম অ্যানিমেটেড ছবিতানপুর কি সুপারহিরোর ওপর বেজায় চটেছেন বাপ্পি লাহিড়ী। ছবির ‘গুপি’ নামের চরিত্রকে নিয়ে বাপ্পির যত আপত্তি। গুপি নাকি হুবহু বাপ্পি লাহিড়ীর মতো দেখতে। বাপ্পির মতো পোশাক আর গলায় সোনার গয়না পরে গুপি ভাঁড়ের চরিত্রে অভিনয় করেছেন। আর তাতেই চটে লাল তিনি। এখানেই শেষ নয়, বাপ্পি তাঁর আইনজীবীকে দিয়ে একটি চিঠিও পাঠাচ্ছেন তানপুর কি সুপারহিরো ছবির প্রযোজক আর পরিচালককে।