চটেছেন সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তির প্রতীক্ষিত ‘গো গোয়া গান’ ছবিতে সাইফ আলী খানের ধূমপানের দৃশ্য নিয়ে নানা সমালোচনা চলছে। এমনও বলা হচ্ছে, ছবিটিতে এ ধরনের দৃশ্য সংযোজনের মাধ্যমে আইন লঙ্ঘন করা হয়েছে। এত সব সমালোচনা একদমই সহ্য করতে পারছেন না সাইফ। সবকিছু মিলিয়ে দারুণ চটেছেন তিনি।বড়পর্দায় তারকাদের ধূমপানের দৃশ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলে কি না, এমন এক প্রশ্নের জবাবে ক্ষোভ ঝরে পড়ে সাইফের কণ্ঠে। তিনি বলেন, ‘এটা পুরোনো ধ্যান-ধারণা ছাড়া আর কিছুই নয়। অভিনেতারা কারও মা নন যে, তাঁরা বলে বেড়াবেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’সাইফ আরও বলেন, ‘ছবির কাহিনির প্রয়োজনে একজন অভিনেতা হিসেবে যেকোনো ধরনের দৃশ্যে অভিনয়ের অধিকার কী আমার নেই! সবচেয়ে বড় কথা, আমি ধূমপান করি না। আমার বিশ্বাস, যত সমালোচনাই উঠুক না কেন ছবিটি দেখার পর সেন্সর বোর্ড আমাদের পক্ষেই অবস্থান নেবে।’