চট্টগ্রাম ক্লাবে 'বিজয় আনন্দ উৎসব'
চট্টগ্রাম ক্লাবে হবে ‘বিজয় আনন্দ উৎসব’। শুক্রবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে থাকছে নানা কিছু—মুক্তিযোদ্ধাদের ওপর তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও স্মৃতিচারণ, দেশের গান, চট্টগ্রামের আঞ্চলিক গান এবং নাচ, কবিতা, পালাগান, আদিবাসী গান, কবিতা, আঞ্চলিক ও আদিবাসীদের ফ্যাশন শো। আরও থাকছে সবার জন্য গান, কবিতা, নাটক আর নাচের ওপর প্রতিযোগিতা। পাশাপাশি থাকবে নানা দেশীয় খেলা। উৎসবের পসরায় থাকবে দেশি পিঠা এবং বিভিন্ন খাবারের পসরা, হাতে-মুখে নানা কিছু আঁকা, মুক্তিযুদ্ধের নানা প্রতীক মেহেদি দিয়ে আঁকা হবে।
পুরো আয়োজনটি সাজিয়েছে এনলাইটেন এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মনির খান শিমুল বলেন, পুরো আয়োজনটির মধ্য দিয়ে সবাই বিজয়ের আনন্দ অনুভব করতে পারবেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হবে। এ আয়োজনে অংশ নেবেন চট্টগ্রাম ক্লাবের সদস্য, তাঁদের পরিবার আর আমন্ত্রিত অতিথিরা।