চট্টগ্রাম ডিসি হিলে মনমাতানো কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নতুন ব্যান্ডগুলোকে পরিচিত করতে চিটাগং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) আয়োজনে ‘নিউ ইয়ার কনসার্ট ২০১১’ নামের একটি জমজমাট গানের আয়োজন ছিল গতকাল শুক্রবার চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে। বিকেলে কনসার্ট শুরু হয়, চলতে থাকে বেশ খানিকটা রাত পর্যন্ত। বিন্দু, আর্থ, ফেরারি, ফেইথ, মিলিনিয়াম, স্পার্ক, শ্যাডো, ট্রায়াঙ্গল, ওয়ারফেয়ারসহ ১৭টি ব্যান্ড এ কনসার্টে অংশ নেয়। তারা দেশের জনপ্রিয় ব্যান্ডের গানগুলো গেয়ে শোনায়। কনসার্টে জনপ্রিয় ব্যান্ড তারকা এস আই টুটুল উপস্থিত ছিলেন। উল্লসিত দর্শক-শ্রোতারা তাদের গান শুনে নেচে-গেয়ে করতালি দিয়ে উৎসাহ জোগান।