চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদীচীর রবীন্দ্র ও নজরুল স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম এবং কাজী নজরুল ইসলামের ১১২তম জয়ন্তী উদ্যাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি কবি ইউসূফ মুহাম্মদের সভাপতিত্বে ‘চেতনায় রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রবীন্দ্র গবেষক ভূঁইয়া ইকবাল ও মহীবুল আজিজ। ভূঁইয়া ইকবাল রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বাংলাদেশ এবং চট্টগ্রামের সম্পর্ক বিষয়ে আলোচনা করেন।মহীবুল আজিজ বলেন, রবীন্দ্রনাথ তাঁর তুলনায় বেশ তরুণ নজরুলকে এতটাই পছন্দ করতেন যে তাঁর একটি গ্রন্থ নজরুলের নামে উৎসর্গ করেছেন। নজরুলও তাঁর বেশ কয়েকটি গ্রন্থ ও একটি গান রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। আলোচনা অনুষ্ঠানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।