চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'এবং স্বপ্ন যাত্রী'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে স্বপ্ন যাত্রা প্রকল্পের আওতায় আগামী ৩ জুন বৃহস্পতিবার এবং স্বপ্ন যাত্রী তথ্যচিত্র প্রদর্শন করা হবে। নিরাপদ অভিবাসন এবং প্রবাসী শ্রমিক ও তাঁদের পরিবারের অধিকার আদায়ে সচেতনতা বাড়াতে দেশজুড়ে এ প্রকল্পের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
এরই অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৫ জুন শনিবার চট্টগ্রাম নগরের বিশদ বাংলায় এবং পরদিন রোববার কক্সবাজারে আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
স্বপ্ন যাত্রা প্রকল্পের অংশ হিসেবে দেশের ১১ জেলায় নিরাপদ অভিবাসন, প্রবাসী শ্রমিকদের শোষণ নির্যাতন, মানব পাচার এবং প্রবাসী শ্রমিকদের পরিবারের শোষণ ও বঞ্চনার বিষয়ে সচেতন করে তুলতে প্রচারণা চালানো হবে। দেশের জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন দিক তুলে ধরা হবে। বিজ্ঞপ্তি।