চট্টগ্রামে আনন্দধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) তিনটি হলে চলছে তিনটি ছবি। মূল হলে কাবুলিওয়ালা, আর্ট গ্যালারিতে লেপেল, লেকচার থিয়েটারে হেয়ার কামস লোলা। একটি শিশু তিনটি হলেই ঢুঁ মারছে আর বের হচ্ছে। ‘তুমি ছবি দেখবে না?’—উত্তরে ছোট্ট সেঁৎুতি সোহানীর ফোকলা দাঁতের হাসি, ‘ইচ্ছে হচ্ছে তিনটি ছবিই দেখি!’তিনটি ছবি তো আর একসঙ্গে দেখা সম্ভব না, শেষ পর্যন্ত ছোট্ট মনটা তার স্থির হলো মূল হলে গিয়ে, সেখানে চলছিল কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথের বিখ্যাত ছোটগল্প নিয়ে নির্মিত তপন সিংহের ছবি দেখে বের হওয়ার পর সেঁৎুতিকে পাওয়া গেল আরেকবার। ‘কেমন লেগেছে ছবিটা’—প্রশ্ন করতেই ফোকলা দাঁতের হাসি আরেকবার। এরপর তার পাল্টা ৎিজ্ঞাসা, ‘কাবুলিওয়ালারা এখন আর আসে না কেন আমাদের দেশে?’ চিলড্রেনস ফিল্ম সোসাইটির উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় চট্টগ্রামে চলছে চতুর্থ আন্তর্ৎাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এতে ৪০টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। আগামীকাল শুক্রবার বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চবিদ্যালয়ে এমিলের গোয়েন্দা বাহিনী ছবি দিয়ে উৎসব শেষ হবে। এ উৎসব সাড়া ৎাগিয়েছে চট্টগ্রামে, শিশুদের ৎন্য নিয়ে এসেছে আনন্দধারা। ২২ ৎানুয়ারি বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক মাহবুবুল হক। উৎসব চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম সিরাৎুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ, শহীদৎায়া বেগম মুশতারী শফী, স্থপতি বিধান বড়ুয়া ও চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ হোসেন। উৎসবে প্রতিদিন নয়টি ছবি প্রদর্শিত হয়। উদ্বোধনী চলচ্চিত্র ছিল ক্রোকোডাইল টু। ২৫ ৎানুয়ারি ফুলকি মিলনায়তনে প্রদর্শিত হয় দি বল, অ্যানাস বেস্ট ফ্রেন্ডসহ কয়েকটি ছবি। বুধবার টিআইসিতে ছেলেকে নিয়ে ছবি দেখতে এসেছিলেন শায়লা শারমিন। তিনি বলেন, ‘উদ্বোধনী দিনে আমি ৎার্মান ছবি ক্রোকোডাইল টু দেখেছিলাম, ওই ছবি দেখার পর ছেলে প্রতিদিনই বায়না ধরছে। তাই আৎ আবার এলাম। আমাদের কাবুলিওয়ালা, চীনের বিচ বল বয়েস ও সুইৎারল্যান্ডের হেয়ার কামস লোলা খুব ভালো লেগেছে।’চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিশুদের সুস্থ বিনোদন দেওয়ার ৎন্যই এ উৎসব। শুধু নগরে নয়, প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়েও ছবি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দারুণ সাড়া পেয়েছি আমরা।’