চট্টগ্রামে ডাগরের ধ্রুপদী সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে আন্তর্জাতিক উচ্চাঙ্গসংগীত উত্সব আয়োজন করা হয়েছে। উত্সবে ধ্রুপদী সংগীত পরিবেশন করবেন দিল্লি থেকে আমন্ত্রিত তানসেন ঘরানার শিল্পী ওস্তাদ ওয়াসিফ উদ্দিন ডাগর এবং বাঁশি শোনাবেন বাংলাদেশের ওস্তাদ আজিজুল ইসলাম। ২৬ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে উত্সবের দুটি অনুষ্ঠান হবে। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় থাকছে ওয়াসিফ উদ্দিনের পরিবেশনা আর আজিজুল ইসলাম বাঁশি শোনাবেন ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায়।