চট্টগ্রামে নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করেছে ‘বিভাগীয় নাট্য উৎসব’। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী এ উৎসব। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসবের সমন্বয়কারী মোসলেম উদ্দিন জানান, আজ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে বাবুল জলদাসের ঢোলবাদনের মধ্য দিয়ে উৎসবের প্রথম পর্বের উদ্বোধন হবে। নাট্য উৎসবে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর তিনটি দলের নাটক মঞ্চস্থ হবে। সঙ্গে থাকবে চট্টগ্রামের ছয়টি দলের নাটক। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে নান্দিমুখের নাটক উর্ণাজাল। শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।