চট্টগ্রামে নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ফেইম স্কুল অব ড্রামা, ড্যান্স অ্যান্ড মিউজিক এরই মধ্যে এক যুগ পূর্ণ করেছে। এ উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ‘যুগপূর্তি উৎসব ২০১০-১১’ শিরোনামে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে অংশ নিচ্ছে চট্টগ্রামের পাঁচটি এবং ঢাকার দুটি নাট্যদল। আজ সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করা হবে। মিলনায়তনের পাশাপাশি প্রতিদিন চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের উন্মুক্ত মঞ্চে নাটকের প্রদর্শনী করবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আজ মঞ্চস্থ হবে ফেইমের নাটক রবীন্দ্রনাথের রক্তকরবী। এটি নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। ৪ জানুয়ারি বিকেলে নাট্যকার ও নির্দেশক মিলন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে।উৎসবের আয়োজন প্রসঙ্গে অসীম দাশ বললেন, ‘কোনো রকম পৃষ্ঠপোষকতা ছাড়াই আমরা এই উৎসব আয়োজন করেছি।’৫ জানুয়ারি উৎসব শেষ হবে।