চট্টগ্রামে প্রমার শ্রাবণে কবিতার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমার আবৃত্তিসন্ধ্যায় ‘মাদল বাজে বাদল মেঘে’ শিরোনামে শিশুদের দলীয় পরিবেশনা। ছবিটি গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে তোলা l  ছবি: প্রথম আলো
প্রমার আবৃত্তিসন্ধ্যায় ‘মাদল বাজে বাদল মেঘে’ শিরোনামে শিশুদের দলীয় পরিবেশনা। ছবিটি গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে তোলা l ছবি: প্রথম আলো

প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে শ্রাবণে কবিতার আড্ডা শীর্ষক শিরোনামে আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠান আবৃত্তিপ্রেমীদের মন ছুঁয়ে যায়।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় বোদলেয়ারের কবিতা অচেনা মানুষ আবৃত্তির মধ্য দিয়ে বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ‘ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে’ শিরোনামে বড়দের দলীয় আবৃত্তি পরিবেশনা ছিল চমৎকার। এরপর শর্মিষ্ঠা বড়ুয়ার গ্রন্থনা ও নির্দেশনায় ‘মাদল বাজে বাদল মেঘে’ শিরোনামে শিশুদের দলীয় আবৃত্তি পরিবেশিত হয়।
আনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ওমর কায়সার, কবি কামরুল হাসান বাদল, জিন্নাহ চৌধুরী ও মুনিরুল মুনির। দলীয় সংগীত পরিবেশন করে রক্তকরবী। একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী শ্রাবন্তী ধর ও সোমা রায়। একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন কঙ্কণ দাশ, বিশ্বজিৎ পাল, শর্মিষ্ঠা বড়ুয়া, মোহিত বিশ্বাস, এ টি এম সাইফুর রহমান প্রমুখ।
আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমীর পরিচালক মিশফাক রাসেল, নির্মাণ আবৃত্তি অঙ্গনের সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ, চট্টগ্রাম আবৃত্তিচর্চা কেন্দ্রের সভাপতি এহতেশামুল হক।