চট্টগ্রামে বর্ষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুরোনো বর্ষকে বিদায় ও নতুন বর্ষকে বরণের অনুষ্ঠান ছিল ডিসি হিলে। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ আয়োজন করে এই অনুষ্ঠানের।রক্তকরবীর শিল্পীদের উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নজরুলসংগীত শিল্পী সংস্থা, সংগীত পরিষদ, বংশী সংগীত বিদ্যাপীঠ দলীয় সংগীত পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে প্রাপন একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন, অর্ণ সাংস্কৃতিক গোষ্ঠী, ছোটদের সংগীত একাডেমি, নৃত্য রঙ একাডেমিসহ আরও অনেক সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালি, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত এবং বংশীবাদক আজিজুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়।