চট্টগ্রামে বিজয় কিচলু ও শুভ্রা গুহর শাস্ত্রীয় গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে আজ উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন কলকাতার সংগীত রিসার্চ একাডেমির সাবেক পরিচালক ও আগ্রা ঘরানার প্রখ্যাত সংগীতজ্ঞ পণ্ডিত বিজয় কুমার কিচলু এবং একই ঘরানার শিল্পী শুভ্রা গুহ। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। বুধবার থেকে চট্টগ্রামে ফুলকি পরিচালিত সাংস্কৃতিক স্কুল সোনার তরী ও সংগীত সংগঠন রক্তকরবীর উদ্যোগে আয়োজিত উচ্চতর সংগীত কোর্সের শিক্ষার্থীদের তালিম দিচ্ছেন তাঁরা। শুক্রবার সকালে তাঁরা সোনার তরীর বিশেষ সংগীত কোর্সের উদ্বোধন করেন ফুলকি মিলনায়তনে।আজ শনিবার সন্ধ্যা সাতটায় টিআইসি মিলনায়তনে তাঁরা উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন।অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।