চট্টগ্রামে বোধনের আবৃত্তির অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ আজ এক অনুষ্ঠানের আয়োজন করেছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে অনুষ্ঠান। ‘নানা রবীন্দ্রনাথের একখানি মালা’ শিরোনামের অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন আতাউর রহমান, ফেরদৌস আরা আলীম ও রবিশঙ্কর মৈত্রী। আবৃত্তি করবেন বোধনের শিল্পীরা।