চট্টগ্রামে বোধনের রবীন্দ্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে আয়োজন করেছে রবীন্দ্র উৎসব। ৩ ও ৪ জুন এই উৎসব অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক সোহেল আনোয়ার জানান, শুক্রবার বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ। দুই দিনের উৎসবে থাকবে আমন্ত্রিত শিল্পীদের গান ও আবৃত্তি। উৎসবে যোগ দিতে ভারতের কলকাতা থেকে আসছে বাক্। তারা ‘আটপৌরে রবীন্দ্রনাথ’ শিরোনামের গীতি আলেখ্য পরিবেশন করবে। এ ছাড়া রবীন্দ্রনাথ সম্পর্কে ‘কথামালা’ পর্বে অংশ নেবেন আবুল মোমেন ও হরিশংকর জলদাস। ৪ জুন হবে রবীন্দ্র আবৃত্তি প্রতিযোগিতা।এই উৎসব আয়োজনে সহযোগিতা করছে জিএমজি এয়ারলাইনস।