চট্টগ্রামে বোধনের রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে বছরব্যাপী রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের তৃতীয় অনুষ্ঠান হলো গত শুক্রবার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এবারের অনুষ্ঠানটি ছিল রবীন্দ্রনাথের সাহিত্য ও সমাজ ভাবনা নিয়ে। প্রাসঙ্গিক কবিতার আবৃত্তি চলতে থাকে আলোচনার ফাঁকে ফাঁকে। ‘নানা রবীন্দ্রনাথের একখানি মালা’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আতাউর রহমান ও রবিশঙ্কর মৈত্রী। আলোচনার পাশাপাশি তাঁরা আবৃত্তিও করেছেন। সোহেল আনোয়ারের পরিকল্পনায় অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ফেরদৌস আরা আলীম। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বোধন সভাপতি রণজিৎ রক্ষিত।