চট্টগ্রামে মূকাভিনয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই তরুণ-তরুণীর প্রেম। বখাটেপনার শিকার হয়ে মেয়েটির মর্মান্তিক মৃত্যু হয়। প্রভাবশালীদের ক্ষমতার জোরে এবং আইনের ফাঁকফোকরে পার পেয়ে যায় আসল অপরাধীরা। নারীর প্রতি সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সীমান্ত সমস্যাসহ সমকালীন নানা বিষয় নির্বাক অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে চট্টগ্রামে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বিভাগীয় মূকাভিনয় উৎসব অনুষ্ঠিত হয়। মুসলিম ইনস্টিটিউট হল-সংলগ্ন স্টুডিও থিয়েটারে আয়োজিত উৎসবে অংশ নেয় প্যান্টোমাইম মুভমেন্ট, মাইমো টেলস ও অনাদিকল্প। গতকাল শনিবার ছিল উৎসবের শেষ দিন।