চট্টগ্রামে রবীন্দ্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘তোমার খোলা হাওয়া’, ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে’, ‘না চাহিলে যারে পাওয়া যায়’—এসব গানে গানে, কবিতা আবৃত্তিতে গতকাল শুক্রবার রবীন্দ্রময় হয়ে উঠেছিল চট্টগ্রাম শিল্পকলা একাডেমী।সন্ধ্যায় জিএমজি এয়ারলাইনস-বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে শুরু হয় দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব। উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। রণজিত রক্ষিতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আরা আলিম, জিএমজি এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক গোপা চক্রবর্তী।উৎসবে আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রণজিত রক্ষিত, ডালিয়া আহমেদ, লায়লা আফরোজ, রত্না মিত্র, অমিত রায়, পারভেজ চৌধুরী ও বোধন আবৃত্তির শিল্পীরা। নৃত্য পরিবেশন করে প্রাপণ একাডেমী।আজ শনিবার বিকেল পাঁচটায় রবীন্দ্র আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এর পরই কথামালা, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। এ ছাড়া থাকবে কলকাতা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় ‘আটপৌরে রবীন্দ্রনাথ’ শিরোনামে আলেখ্য অনুষ্ঠান।