চট্টগ্রামে রবীন্দ্র-স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে চট্টগ্রামে জাতীয়ভাবে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন গতকাল সন্ধ্যায় ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন সৈয়দ হাসান ইমাম। পরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট থেকে আসা কবিরা রবীন্দ্রনাথকে নিবেদিত স্বরচিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেন।আজ শনিবার দ্বিতীয় দিন রয়েছে রবীন্দ্রনাথকে নিবেদিত ছড়াপাঠ এবং বিভিন্ন সংগঠনের শিশুতোষ প্রযোজনা।