চট্টগ্রামে রবীন্দ্রজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ফয়েজুল আজিম।বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন হায়াৎ মামুদ। জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবেদ খান ও মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে হায়াৎ মামুদ বলেন, ‘রবীন্দ্রনাথ একটি যুগের ফসল। নিয়তিকে যেমন রোধ করা যায় না, আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক অনেকটা এ রকম।’ অনুষ্ঠানে রবীন্দ্র-চিত্রকলা প্রদর্শনী, একক সংগীত, রবীন্দ্র রচনা থেকে পাঠ ও চিত্রাঙ্গদা নৃত্যনাট্য পরিবেশিত হয়।