চট্টগ্রামে রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে চট্টগ্রামের গণায়ন নাট্য সম্প্রদায় মঞ্চে এনেছে নাটক মুক্তধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন কুন্তল বড়ুয়া। তিনি বলেন, ‘আমি রবীন্দ্রনাথের ভাবনাকে তাঁর মতো করেই দেখতে চেয়েছি। আমাদের নদী শুকিয়ে যাচ্ছে, ফারাক্কা বাঁধ নিয়ে যে সমস্যা—তা সময়ের সঙ্গে আরও ঘনীভূত হচ্ছে। তাই মুক্তধারা নাটকটি আজও সমসাময়িক এবং সমান তাৎপর্য বহন করে।’মুক্তধারা গণায়ন নাট্য সম্প্রদায়ের ৩০তম প্রযোজনা। আজ বুধবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তধারা নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটায়। একই মিলনায়তনে নাটকটির পরবর্তী প্রদর্শনী হবে ২২ জুন।