চট্টগ্রামে রবীন্দ্রস্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাজ সমীক্ষা সংঘ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের পূর্ব বাংলা ও বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক মূল প্রবন্ধ পড়েন কবি-সাংবাদিক আবুল মোমেন। আলোচনায় অংশ নেন হায়াৎ মামুদ ও ভূঁইয়া ইকবাল। সভাপতিত্ব করেন কাজী মাহমুদ ইমাম।পরে আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত, মিলি চৌধুরী, রাশেদ হাসান, ফারুক তাহের ও শারমিন মৃত্তিকা। দলীয় সংগীত পরিবেশন করে রক্তকরবীর শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন সুকান্ত চক্রবর্তী ও কান্তা দে। রবীন্দ্রনাথের ছোটগল্পের উপস্থাপন করেন ফরহাদ জামান। তামান্না রহমানের পরিচালনায় ‘বিদায় অভিশাপ’ কবিতার নৃত্য রূপায়ণ করে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র।