চট্টগ্রামে শিক্ষা সংস্কৃতি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমন্বিত শিক্ষা সংস্কৃতি কার্যক্রম, ফুলকির উদ্যোগে গতকাল রোববার নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিক্ষা সংস্কৃতি মেলা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনা সভায় দীপালি প্রভা ধর, জহিরুল ইসলাম, নাজনীন আক্তার হক, নাসির উদ্দিন আহমেদ, অঞ্চল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। এরপর বিভিন্ন স্কুলের দলীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আবৃত্তি পরিবেশন করেন বোধন ও প্রমার শিল্পীরা। সংগীত পরিবেশনায় ছিল সোনারতরী। মেলা আয়োজনে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন।