চট্টগ্রামে সংগীত ভবনের চার যুগ পূর্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, গানের সাধনার মধ্যে কোনো ছোটখাটো পথ নেই। দীর্ঘ পথ অতিক্রম করে পরিশ্রমের মাধ্যমে এটা অর্জন করতে হয়। এক কথায় বলা যায় আত্মত্যাগের মাধ্যমে।
চট্টগ্রামের সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সংগীত ভবনের চার যুগ পূর্তি উৎসবের উদ্বোধন করতে গিয়ে আনিসুজ্জামান এসব কথা বলেন। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে চার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক সচিব মোহাম্মদ মতিউল ইসলাম ও সংগীত ভবনের সভাপতি এ কে এম শাহজাহান পাটোয়ারী।
সংগীত ভবনের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবের প্রথম দিনে ছিল পঞ্চগীতি কবির গান। আমন্ত্রিত শিল্পীদের মধ্য সংগীত পরিবেশন করেন শুব্রজিৎ চক্রবর্ত্তী, শাশ্বতী দাস, মোস্তফা কামাল, শ্রেয়সী রায়, ফাহমিদা রহমান প্রমুখ।