চট্টগ্রামে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড
২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে È৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড' অনুষ্ঠান। এ উপলক্ষে ঢাকায় চ্যানেল আইয়ের কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চেৌধুরী, হেড অব করপোরেট কমিউনিকেশনস এবং জনসংযোগ বিভাগের প্রধান তাসলিম আহমেদ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং এই আয়োজনের প্রকল্প পরিচালক শহীদুল আলম সাচ্চু। এবার এই অনুষ্ঠানে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার স্বনামধন্য সংগীতশিল্পীদের আজীবন সম্মাননা দেওয়া হবে। বিভিন্ন ঘরানার সংগীত, গীতিকার, নবাগত শিল্পী, সাউন্ড, কাভার ডিজাইন, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও বিভাগে দেওয়া হবে পুরস্কার। পুরস্কারগুলো চূড়ান্ত করেছেন বিচারকেরা। আর শ্রোতাদের ভোটে দেওয়া হবে ব্যান্ড সংগীত, আধুনিক গান, ছায়াছবির গান, ডেবু্য সংগীত ও ফিউশন বিভাগে পুরস্কার।পুরস্কার দেওয়ার ফঁাকে ফঁাকে থাকবে শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা।