চট্টগ্রামে ‘কবিতা-কথন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার নাম ‘বাঁশ সংগ্রহের দরপত্র বিজ্ঞপ্তি’। কবিতার প্রথম দুটি চরণ ‘বাঁশ চাই, বাঁশ লাগে কবিতার কাগজে/ বাঁশ দিন দল বেঁধে কিংবা একাকী...।’ শব্দের শক্তি আর আবৃত্তির দীপ্তিতে কবি শিহাব সরকার মনে করিয়ে দেন বাঁশ শুধু কবিতার কাগজে লাগে না, লাগে জীবনের নানা অনুষঙ্গে। তবে শুধু ব্যঙ্গ নয়, কবিতায় ছিল চিরায়ত প্রেমের মাহাত্ম্য বর্ণনা, নারী ও নদীর রূপের কথা।গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে হয়ে গেল ‘কবিতা-কথন’ শীর্ষক জমজমাট এক আসর। কালি ও কলম-এর আয়োজনে এটি ছিল কবিতার পঞ্চম আসর।শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান এবং কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত। আসরে কবিতা পড়েন কবি রফিক আজাদ, মহাদেব সাহা, হাবিবুল্লাহ সিরাজী, আলতাফ হোসেন ও শিহাব সরকার।চট্টগ্রামের কবিদের মধ্যে আবুল মোমেন, স্বপন দত্ত, বিশ্বজিৎ চৌধুরী, মহীবুল আজিজ, ওমর কায়সার, জোতির্ময় নন্দী, হাফিজ রশিদ খান, আহমেদ মুনির, আসমা বীথি প্রমুখ কবিতা পাঠ করেন।