চট্টগ্রামে ‘গেরিলা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ থেকে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি গেরিলার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছবিটির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ জানান, আজ রোববার থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ছবিটির প্রদর্শনীর উদ্বোধন হবে সকাল সাড়ে ১০টায়। আজ থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় ছবিটির প্রদর্শনী হবে। বন্ধের দিনগুলোতে সকাল সাড়ে ১০টায় হবে আরও একটি প্রদর্শনী। টিআইসির পর ৮ থেকে ১০ মে গেরিলার প্রদর্শনী হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান ও মুক্তিযুদ্ধে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে গেরিলা ছবিটি তৈরি করেছেন নাসির উদ্দীন ইউসুফ। এতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস প্রমুখ।