চট্টগ্রামে 'জীবনঢুলী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর মোকাম্মেল পরিচালিত জীবনঢুলী ছবিটি কাল শুক্রবার এবং পরশু শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শন করা হবে। প্রদর্শনীর সময় সকাল সাড়ে ১০টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়। প্রদর্শনীর আগে টিকিট সংগ্রহ করতে হবে। তবে ছাত্রছাত্রীদের জন্য টিকিটের মূল্যে ছাড় দেওয়া হয়েছে।
জীবনঢুলী ছবিটি দেশের ৬৪ জেলায় প্রদর্শনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মস। সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি।
এদিকে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম শুক্রবার ও শনিবার সংগঠনটির মিলনায়তনে (১০৮ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা) জীবনঢুলী ছবিটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। প্রদর্শনীর সময়সূচি হলো শুক্রবার বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় এবং শনিবার সন্ধ্যা ছয়টায়।