চট্টগ্রামে ‘রানওয়ে’ ছবির সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাতারা ছবির প্রথম বাণিজ্যিক মুক্তি সাধারণত ঢাকাতেই দেন। প্রচলিত এই নিয়মের বাইরে গিয়ে তারেক মাসুদ তাঁর রানওয়ে ছবিটি মুক্তি দিয়েছেন চট্টগ্রামে। বন্দরনগরে প্রথম মুক্তি পাওয়া এই ছবি দেখতে দর্শকদের ঢল নেমেছিল। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও প্রতিচিত্রের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হয় ১৬ ডিসেম্বর। গতকাল শনিবার তা শেষ হয়েছে। প্রতিদিন চারটি করে প্রদর্শনী হয়। আর প্রতিটি প্রদর্শনীই ছিল দর্শকপূর্ণ। রানওয়ের সঙ্গে দর্শকেরা বাড়তি হিসেবে পেয়েছেন তারেক মাসুদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর। দর্শকদের কাছ থেকে এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত রানওয়ে ছবির পরিচালক তারেক মাসুদ। তিনি বলেন, ‘যাঁদের নিয়ে ছবি, সে ছবি দেখাতে হবে তাঁদেরই—এই ভাবনা থেকে চট্টগ্রামে এসে আমার ইচ্ছেটা পূরণ হলো। আশাতীত সাড়া পেয়েছি, আমি অভিভূত।’