চট্টগ্রামে ‘রানওয়ে’র যাত্রা শুরু
তারেক মাসুদের নতুন ছবি রানওয়ের যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ছবিটির দুটি বাণিজ্যিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কাল শুক্রবার অনুষ্ঠিত হবে তিনটি প্রদর্শনী। প্রদর্শনীর সময়গুলো হলো বেলা ১১টা, বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটা।ছবিটির প্রথম বাণিজ্যিক প্রদর্শনী চট্টগ্রামে আয়োজন প্রসঙ্গে তারেক মাসুদ বললেন, ‘জেলা শহরভিত্তিক চলচ্চিত্র সংসদ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সহযোগিতায় ঢাকার বাইরে আমরা রানওয়ে ছবির সীমিত প্রদর্শনীর যাত্রা শুরু করতে যাচ্ছি। এ ক্ষেত্রে চট্টগ্রামকে বেছে নিয়েছি উদ্বোধনী শহর হিসেবে। শ্রুতিচিত্র ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এখানে মূল ছবি রানওয়ের সঙ্গে আরও দেখানো হবে আমার মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর।’