চট্টগ্রামে ‘সময়ের চলচ্চিত্র ভাবনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময়ের চলচ্চিত্র ভাবনা’ শীর্ষক চিত্রনাট্য রচনা কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী ও মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে চট্টগ্রামে। আয়োজনটি করেছে চট্টগ্রাম ফাইন আর্টস বিডি। আগামী ৮ ও ৯ এপ্রিল চট্টগ্রামের শিল্পকলা একাডেমী মিলনায়তনে চিত্রনাট্য রচনাবিষয়ক কর্মশালা হবে। কর্মশালার বিষয় ‘ভাবনার লিপিচিত্র: চিত্রনাট্য রচনাশৈলী’। এখানে প্রশিক্ষণ দেবেন নূরুল আলম আতিক। ৯ এপ্রিল বেলা তিনটায় ‘স্বাধীনতার চল্লিশ বছরে সিনেমায় আমাদের অর্জন-বিসর্জন: সময়, এক আলেয়ার ফুল’ শিরোনামে হবে চলচ্চিত্রবিষয়ক মুক্ত আলোচনা। একাডেমী মিলনায়তনে এই দুই দিন বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটা এবং ১০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান মিলনায়তনে দুপুর দেড়টা ও বিকেল সাড়ে তিনটায় দেখানো হবে নূরুল আলম আতিক পরিচালিত ডিজিটাল চলচ্চিত্র ডুবসাঁতার।