চট্টগ্রামে 'সুতপার ঠিকানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুতপার ঠিকানা ছবির পোস্টার
সুতপার ঠিকানা ছবির পোস্টার

দেশব্যাপী প্রদর্শনের অংশ হিসেবে কুষ্টিয়া ও সিলেটের পর সরকারি অনুদানের চলচ্চিত্র সুতপার ঠিকানা এখন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রদর্শিত হবে। আজ রোববার শুরু হয়ে পাঁচ দিন চলবে এই প্রদর্শনী। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কাল সোমবার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট চট্টগ্রাম এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটি এবং ২৬ ও ২৭ আগস্ট চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে প্রদর্শিত হবে সুতপার ঠিকানা।
এরই মধ্যে ছবিটি মিয়ামি ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্দোনেশিয়ান পিস ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। দক্ষিণ এশিয়ার নারীজীবনের প্রতিনিধি এক নারীকে নিয়ে এই চলচ্চিত্রের গল্প। পরিচালনা করেছেন প্রসূন রহমান। আর মূল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামেরই মেয়ে অভিনেত্রী অপর্ণা ঘোষ।