চট্টগ্রামের বাতিঘরে সমরেশ মজুমদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, ‘সমরেশ বসু, তারাশঙ্করসহ আরও অনেকের তুলনায় আমি কোনো লেখকই নই। তাঁরা অনেক বড় মাপের লেখক। আমি কেবল লেখকের ভূমিকায় অভিনয় করছি। অভিনয় করতে করতে আজ মনে হচ্ছে, আমার অভিনয় সার্থক হয়েছে।’
গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বই বিপণিকেন্দ্র বাতিঘরে ‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক এক অনুষ্ঠানে ভারতের এই সাহিত্যিক এ কথা বলেন।
সমরেশ মজুমদার বলেন, ‘আমি জীবনে অনেক পুরস্কারে ভূষিত হয়েছি। তবে আজ চট্টগ্রামে যে ভালোবাসা পেয়েছি, তা সবকিছুকে ছাপিয়ে গেছে।’