চট্টগ্রামের মঞ্চে আদিবাসী নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে চট্টগ্রামের নাট্যাধার নাট্যদল মঞ্চে আনছে নাটক ভগা কাইনস। পার্বত্য আদিবাসীদের জীবন, সমকালীন রাজনীতি ও কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সেখানকার ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা তুলে ধরা হয়েছে নাটকের গল্পে। নাটকটি লিখেছেন খন্দকার মুর্তজা আলী এবং নির্দেশনা দিয়েছেন মোস্তফা কামাল। জানা গেছে, চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটকটি। প্রদর্শনী শেষে হবে ‘আদিবাসীদের স্বাধিকার আন্দোলন ও সাংস্কৃতিক ঐতিহ্য’ বিষয়ে আলোচনা অনুষ্ঠান।