চতুর্থ ডক্টরেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অভিনয়শিল্পীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে অনেকের চেয়ে শাবানা আজমি একটু এগিয়ে আছেন। এবার একটি সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন শাবানা আজমি। ভ্যাঙ্কুভারে সায়মন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে এ সম্মান পাচ্ছেন তিনি। এর আগে ব্রিটেনের লিডস ইউনিভার্সিটি, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এ সম্মান পেয়েছিলেন তিনি।‘দেশের বাইরে থেকে এমন সম্মান পাওয়াটা আনন্দের। পড়াশোনার জগতের মানুষেরা যে আমার কাজের স্বীকৃতি দিচ্ছেন, এ জন্য আমি কৃতজ্ঞ।’ বলেছেন শাবানা আজমি। আইএএনএস।