চতুর্থ দেয়াল পত্রিকা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার চতুর্থ দেয়াল পত্রিকা উৎসব ও প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে বাংলা একাডেমী প্রাঙ্গণে এর উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার। শীত উপেক্ষা করে হাজারো শিশু-কিশোরের কোলাহলে মুখর হয়ে উঠেছিল একাডেমীর সবুজ চত্বর। ‘মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ’ স্লোগান নিয়ে এবারের উৎসবে সারা দেশ থেকে আসা ৭০টি স্কুল-কলেজসহ শতাধিক প্রতিষ্ঠানের দুই শতাধিক দেয়াল পত্রিকা স্থান পেয়েছে।বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন, সাংবাদিক জাহীদ রেজা নূর প্রমুখ।তিন দিনের এ উৎসবের দ্বিতীয় দিনে আজ সকালে প্রদর্শনী ছাড়াও কবি, সাহিত্যিক ও শিল্পীদের সঙ্গে দেয়াল পত্রিকার সম্পাদকদের মুক্ত আলোচনার আয়োজন রয়েছে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।