চতুর্থবারের মতো সঞ্চালক মুনমুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে তিনবার লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা সঞ্চালনা করেছিলেন রোমানা মালিক মুনমুন। এ বছর আবারও এ প্রতিযোগিতার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা সঞ্চালনার দায়িত্ব পেলেন তিনি।চতুর্থবার সঞ্চালনা করার সুযোগ পেয়ে মুনমুন বলেন, ‘প্রথমত আমি লাক্স-চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানটিকে আমার পরিবারের একটা অনুষ্ঠান মনে করি। নিঃসন্দেহে এটি আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জও বটে। আমি মনে করি, এত বড় একটা ইভেন্ট পরপর চারবার সঞ্চালনা করা রীতিমতো সৌভাগ্যের। তাই প্রস্তুতিটাও একটু বেশি করে নিতে হচ্ছে। আমি আসলে আগেরবারের চেয়ে এবার আরেকটু ভিন্নতা আনার জন্য যা করা দরকার, তার সবকিছুই ভাবছি, যাতে দর্শক আমার সঞ্চালনায় একঘেয়ে না হয়।’ মুনমুন বলেন, ‘আমি আসলে এখন বেশির ভাগ সময় নাটকের কাজ নিয়েই ব্যস্ত আছি। তাই উপস্থাপনার কাজ করতে গিয়ে নাটকের কাজে ব্যাঘাত ঘটাতে চাই না। সে জন্য আপাতত সবকিছু ব্যালেন্স করে কাজ করতে হচ্ছে।’বর্তমানে মুনমুন এজাজ মুন্নার ‘ধূপছায়া’, বৈশাখী টিভির ‘এম্পটি পকেট’ ও ‘বিটিভির বিবিসি জানালা;মজায় মজায় শেখা’ নাটকসহ আরও কয়েকটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়াও ঈদের কয়েকটি নাটকের কাজ করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, মুনমুন ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।