চন্দ্রকলা দশে
প্রতিষ্ঠার নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে নাটকের দল চন্দ্রকলা৷ এ কর্মসূচিতে তাদের স্লোগান, ‘মঞ্চের আলোয় জেগে উঠুক সাহস নিয়ে সত্য’৷ এ আয়োজনের অংশ হিসেবে গতকাল দলটি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাট্যজন সম্মাননা ও বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করে।
রোববার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে নাট্যজন সম্মাননা পেলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সেক্রেটারি আখতারুজ্জামান প্রমুখ। দলের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক এইচ আর অনিক।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বিশেষ নৃত্য প্রযোজনা ‘জাগো’ প্রদর্শন করে মহাকাল নাট্য সম্প্রদায়। এরপর মঞ্চস্থ হয় দেশীয় মৌলিক হাসির নাটক ‘তামাশা’।