চন্দ্রাবতী রায়বর্মণের জন্মদিন উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট প্রতিনিধি জানান, সিলেটে ধামাইল গানের প্রবীণ শিল্পী চন্দ্রাবতী রায়বর্মণের ৮৩তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের কুমারপাড়া এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস সেন্টারে হাওরপাড়ের ধামাইল সংগঠনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তাঁর জন্মদিন উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই চন্দ্রাবতী রায়বর্মণকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। পরে তাঁর সুহূদেরা বক্তব্য দেন। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন সজল কান্তি সরকার। শেষে চন্দ্রাবতী রায়বর্মণ রাধারমণসহ প্রখ্যাত লোকসাধকদের গান পরিবেশন করেন।