চন্দ্রাবতী লটারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক চন্দ্রাবতী লটারী। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে অভিনয় করেছেন জয়া আহসান, জহির উদ্দিন পিয়ার, শাহেদ আলী প্রমুখ। দর্শককে হলমুখী করার জন্য সিনেমার টিকিটের সঙ্গে দেওয়া হয় একটি লটারির টিকিট। পুরস্কার হিসেবে থাকছে নায়িকা চন্দ্রাবতীর সঙ্গে এক দিন কাটানোর সুযোগ! লটারি জেতে তিনজন—একজন বৃদ্ধ অন্ধ ভাস্কর, একজন যুবক চলচ্চিত্রকার আর তৃতীয়জন ভ্রাম্যমাণ বালক। তাদের সঙ্গে একটি করে দিন কাটাতে গিয়ে চন্দ্রাবতী অদ্ভুত খেলায় জড়িয়ে যায়।