চম্পা 'নানি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চম্পা ‘নানি’ হয়েছেন। চমকে গেলেন? কোনো চলচ্চিত্র কিংবা নাটকে নয়, বাস্তবেই তিনি নানি হয়েছেন। তাঁর একমাত্র মেয়ে এষার যমজ ছেলে হয়েছে সম্প্রতি। মেয়ে আর দুই নাতিকে নিয়ে চম্পা এত দিন ছিলেন সিঙ্গাপুরে। সপ্তাহ খানেক আগে সবাইকে নিয়ে দেশে ফিরেছেন।
চম্পা বললেন, ‘আমি সিঙ্গাপুরে ছিলাম প্রায় চার মাস। সিঙ্গাপুরের থমসন মেডিকেল সেন্টারে ২৫ অক্টোবর আমার মেয়ে দুই সন্তানের মা হয়েছে। আমার তো একটাই মেয়ে, এবার একসঙ্গে দুই নাতি পেয়ে গেছি। সবাই দারুণ খুশি। অন্য রকম আনন্দ আমাদের পরিবারে। পুরো সময়টা আমি মেয়ে, জামাই তানভীর আর দুই নাতিকে নিয়ে সিঙ্গাপুরেই ছিলাম।’
চম্পার দুই নাতির নাম আরজান ও আরিশ।
মেয়ে আর নাতিদের নিয়ে ব্যস্ত থাকার কারণে আপাতত কাজ থেকে একটু দূরে আছেন চম্পা। জানালেন, শিগগিরই আবার অভিনয় শুরু করবেন তিনি।