চম্পার মেয়ের বিয়ের অনুষ্ঠান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু চূড়ান্ত করা হয়েছিল আগেই। একমাত্র মেয়ে এশার বিয়ের অনুষ্ঠান হবে ৬ জুলাই। মেয়ের বিয়ের প্রস্তুতি নিয়ে চম্পা গত দুই মাস দারুণ ব্যস্ত ছিলেন। অতিথিদের নিমন্ত্রণ জানানোর কাজটিও শেষ হয়েছে। চম্পা এখন তাঁর মেয়ে এশার বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন—কারণ হরতাল। গতকাল রোববার বিএনপি ও সমমনা দলগুলো ৬ ও ৭ জুলাই হরতাল আহ্বান করেছে। এ কারণে বিয়ের অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। চম্পা বললেন, ‘আগামী ৬ জুলাই সেনাকুঞ্জে বিয়ের অনুষ্ঠান করার জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছি। কিন্তু হরতালের কারণে বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছি। যাঁদের নিমন্ত্রণ জানানো হয়েছিল, তাঁদের কাছে দুঃখ প্রকাশ করছি।’চম্পা জানান, শিগগিরই নিমন্ত্রিত অতিথিদের নতুন করে বিয়ের অনুষ্ঠানের তারিখ জানানো হবে।