চম্বলের ডাকাতদের কবলে কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘রিভলবার রানি’ ছবির শুটিং থেকে ফেরার পথে ভারতের চম্বল উপত্যকায় সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েছিলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত।পথ আটকে কঙ্গনার সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেছিল ডাকাতরা। অবশ্য ছবির পরিচালক সাঁই কবিরের হস্তক্ষেপে ডাকাতদের হাত থেকে এ যাত্রায় রক্ষা পেয়েছেন ‘গ্যাংস্টার’খ্যাত এ তারকা অভিনেত্রী।ডাকাতদের কারণে কুখ্যাতি রয়েছে চম্বলের। কাহিনির প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এ জায়গাতেই ছবির শুটিং করছেন নির্মাতা সাঁই কবির। শুটিং ইউনিটের গাড়িবহরের সঙ্গেই গোয়ালিয়র শহরে ফিরছিলেন কঙ্গনা। ওই বহরে ছিল চার-পাঁচটি গাড়ি ও একটি পুলিশ ভ্যান। পথে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল কঙ্গনাকে বহনকারী গাড়িসহ সব গাড়ি থামিয়ে দেয়। ডাকাতদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে লোমহর্ষক এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।ডাকাত দলের সদস্যরা কঙ্গনার গাড়িটিকে সেখান থেকে যেতে দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাঁরা কঙ্গনাকে তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে বলেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে কঙ্গনাকে উদ্ধারে এগিয়ে আসেন সাঁই কবির। তাঁর হস্তক্ষেপে সেখান থেকে নিরাপদে চলে যেতে সফল হন কঙ্গনা এবং ছবির দলের সব সদস্য। এ প্রসঙ্গে সাঁই কবির বলেন, ‘আমি চম্বল এলাকায় ১৫ বছর বাস করেছি। সেখানে কারণে-অকারণে বন্দুকের গুলি ছোড়ে ডাকাতরা। ঝুঁকিপূর্ণ এলাকায় বিপদ ঘটতে পারে, এমন শঙ্কা ছিল। তাই প্রস্তুতিও ছিল। বিপদের গন্ধ পাওয়া মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি। কঙ্গনাকে ডাকাতদের মুখোমুখি হতে হয়নি, ছবিও তুলতে হয়নি।’ সাঁই আরও বলেন, ‘শুরুতে ডাকাতদের সঙ্গে আমার কিছুটা তর্ক-বিতর্ক হয়। ঘটনা খারাপের দিকে মোড় নেওয়ার আগেই আমি স্থানীয় জনপ্রতিনিধি রাকেশ চৌধুরীকে ফোন করি। তিনি আমার বন্ধু। রাকেশ আমাদের উদ্ধারে এগিয়ে আসেন। আমরা প্রায় আধঘণ্টা তাঁর আশ্রয়ে থাকি। পরে রাকেশের নিরাপত্তাকর্মীরা আমাদের গোয়ালিয়র শহরে পৌঁছে দেন।’