প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন শুধু ঘুম আর ঘুম—বিছানার সঙ্গে সখ্য করেই পার করে দিলাম ঈদের দিনটি। আসলে আমি ঈদের কয়েক দিন আগ থেকেই শারীরিকভাবে একটু অসুস্থ। তাই এবারের ঈদটি আমার কাছে ছিল শুধু ঘণ্টা গুনে পার করার মতো একটি দিন। তবে অন্যান্য ঈদের মতো এবারের এই ঈদ নিয়েও আমার ছিল মহাপরিকল্পনা। সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে—এটাকে আমার দুর্ভাগ্যই বলতে হবে। সব সময় আমি আমার ঈদকে ভাগ করে রাখি সমান তিন ভাগে—সকালের সময়টা আমার বউয়ের জন্য, দুপুরটা মা-বাবা এবং বিকেলটা তোলা থাকে শ্বশুর-শাশুড়ির জন্য। কিন্তু অসুস্থতার কারণে এবারের ঈদটা পুরোপুরি বাসাতে—অনেকটা গৃহবন্দী অবস্থায় কেটেছে। ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে নিজের অভিনীত টেলিছবি অপেক্ষায় থাকুনও দেখতে পারিনি অসুস্থতার কারণে। সব মিলিয়ে আমি এবার চরম একঘেয়ে ঈদ পার করেছি।