চরিত্রটি আমার খুব পছন্দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহীর হুদা, আপনি ইদানীং অভিনয় করছেন। আর কী করেন?জাতিসংঘের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ের ওপর পরামর্শক হিসেবে কাজ করছি। পুরোটাই গবেষণার কাজ।আপনাকে এখন দর্শক অভিনয়শিল্পী হিসেবেই জানেন।এর জন্য আমি মোস্তফা সরয়ার ফারুকীকে ধন্যবাদ জানাই। আমি তার কাজই বেশি করেছি। নিয়মিত অভিনয় করার জন্য ফারুকী আমাকে অনেকবারই বলেছে। কিন্তু ফারুকী যেভাবে চায়, আমাকে দিয়ে সেভাবে হবে না। গবেষণার কাজটা করে আমি আনন্দ পাই।আপনি কয়টি ছবিতে অভিনয় করেছেন?তিনটি—ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর টেলিভিশন ছবিতে। এনামুল করিম নির্ঝরের একটি ছবিতে অভিনয় করেছিলাম, নমুনা। ওটা তো আর মুক্তি পায়নি।‘টেলিভিশন’ ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।টেলিভিশন ছবির পরিকল্পনা যখন শুরু হয়, আমি বলব, ভাবনার পর্যায় থেকেই ছবিটির সঙ্গে আমি যুক্ত আছি। বছর কয়েক আগে ফারুকী আমাকে দাড়ি রাখতে বলেছিল। ও তখন থেকেই আমার জন্য একটি চরিত্র ভেবেছিল। ছবিতে আমি খুব ভালো মানুষ। সবাইকে ভালোবাসি। কিন্তু চিন্তাভাবনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর তা আমি অতিক্রম করতে পারিনি। আমার খুব পছন্দের চরিত্র।পুশান উৎসবের সমাপনী দিনে ‘টেলিভিশন’ ছবিটির প্রদর্শনী হয়েছিল।এই প্রদর্শনীতে ফারুকী আর তিশার সঙ্গে আমিও উপস্থিত ছিলাম। সে এক অনন্য অভিজ্ঞতা। খুব ভালো যে কজন পরিচালকের কথা আমি জানি, তাঁদের একজন কিম কি দুক। পুশানে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। এর আগে আবুধাবি চলচ্চিত্র উৎসবে আরেকজন প্রখ্যাত পরিচালক আব্বাস কিয়ারোস্তামির সঙ্গে পরিচিত হয়েছিলাম।টিভির জন্য যে কাজগুলো করেছেন, তার মধ্যে কোনটি আপনার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে?মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ফারুকী দুটি টেলিছবি তৈরি করেছিল—স্পার্টাকাস ’৭১ ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। এই দুটি টেলিছবির কথা দর্শক মনে রাখবে। অসাধারণ কাজ।