ক্যাপসুল ফাইভ হান্ড্রেড এমজি জাহিদ হাসান অভিনীত নতুন ধারাবাহিক। আজ নাটকটির প্রচার শুরু হচ্ছে আরটিভিতে। নাটকটি লিখেছেন শফিকুর রহমান এবং পরিচালক মোহাম্মদ নোমান। কথা হলো জাহিদ হাসানের সঙ্গে।‘ক্যাপসুল ফাইভ হান্ড্রেড এমজি’ নাটকে আপনার চরিত্রটি কী রকম?মফস্বলের একজন টাউট-প্রকৃতির লোক। নাম মজিদ। সবাইকে ধোঁকা দেয়। আমরা নাটকটির কাজ করেছিলাম পুবাইলে। এ ধরনের চরিত্রে অভিনয় করতে কোনো সমস্যা হয়েছে?না। এই জীবনে এত বেশি টাউট-প্রকৃতির মানুষ দেখেছি, তাই চরিত্রটি আমার কাছে খুব পরিচিত। বরং ভালো মানুষের চরিত্রে অভিনয় করা খুব কঠিন কাজ। আমাদের চারপাশে ভালো মানুষের খুব অভাব। আপনি নিজে একটি ধারাবাহিক পরিচালনা করছেন। ওটার কী খবর?আমার ধারাবাহিকটির নাম টো টো কোম্পানি। কাজ অনেকটুকু করে ফেলেছি। পরিচালনার পাশাপাশি আমি এই নাটকে অভিনয়ও করেছি। আমার চরিত্রটি একজন সাংবাদিকের। আশা করছি, আগামী অক্টোবর থেকে এটিএন বাংলায় ধারাবাহিকটি প্রচারিত হবে। কোরবানির ঈদের জন্য কিছু করছেন?এখন যে কাজগুলো করছি, তার বেশির ভাগই ঈদের জন্য। দুটি নাটক আমি পরিচালনা করেছি—চিঠি ও কী ব্যাপার নীলিমা কাঁদছে কেন? নাটক দুটিতে আমি অভিনয়ও করেছি। সাগর জাহানের লেখা একটি নাটক পরিচালনা করেছি, নাম বিয়েটা আমার খুব দরকার। আরমান ভাইয়ের কী খবর?কোরবানির ঈদেও আরমান ভাইয়ের নাটক থাকবে। এবারের গল্প আরমান ভাই হানিমুনে।হানিমুন কোথায় হবে?কক্সবাজারে। শুটিং হবে ১২ ও ১৩ অক্টোবর।