এটিএন বাংলায় শুরু হলো ধারাবাহিক নাটক প্রজ্ঞা পারমিতা। লিখেছেন মাতিয়া বানু। যৌথভাবে পরিচালনা করছেন মাতিয়া বানু ও যুবরাজ খান। নাটকটির নাম-ভূমিকায় অভিনয় করছেন সানজিদা প্রীতি। কথা হলো তাঁর সঙ্গে।‘প্রজ্ঞা পারমিতা’ নাটকের প্রজ্ঞার কথা বলুন।প্রজ্ঞা পারমিতা এ সময়ের একজন নারী। মানসিক দিক থেকে যথেষ্ট শক্ত। স্বাধীন। নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নেয়। নিজের ভাগ্যটাকে সে নিজেই লিখতে পছন্দ করে। চমৎকার একটি গল্প।নাটকের ভাবনাটি আপনার কাছে কেমন মনে হয়েছে?চরিত্রটিকে আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। প্রজ্ঞার হাতে একটি পেনসিল আছে। এই পেনসিল দিয়ে সে যা লেখে, তা-ই ঘটে যায়। শুরুতে যখন গল্পটি শুনেছিলাম, তখন বেশ মজা পেয়েছিলাম।ফেরদৌসী রহমান বিটিভির ‘এসো গান শিখি’ অনুষ্ঠানে একটি গান শেখাতেন: ‘আমার থাকত যদি এমন একটি জাদুর পেনসিল...’ওই পেনসিল দিয়ে একজন শিশু তার নিজের সব চাহিদা, ইচ্ছা আর স্বপ্ন পূরণ করার কথা ভাবে। কিন্তু প্রজ্ঞা পারমিতা নাটকে এই পেনসিল দিয়ে প্রজ্ঞা অন্যদের চাহিদা পূরণ করে। নাটকটিতে শুটিংয়ের একটি অভিজ্ঞতার কথা শুনতে চাইছি।এই নাটকের টাইটেলের শুটিং করতে গিয়েছিলাম আশুলিয়ায়। ওই জায়গায় আগে কাশবন ছিল। আমাদের একজন পরিচালক যুবরাজ খান আর ক্যামেরাম্যান হেঁটে যাচ্ছেন। আমরা ছিলাম তাঁদের পেছনে। হঠাৎ দেখি, তাঁরা দুজন ওই জায়গায় হাঁটু পর্যন্ত দেবে গেছেন। আর তা দেখে আমরা সবাই কী করব বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল, তাঁরা আরও দেবে যাবেন। পরে তাঁদের টেনে ওপরে তোলা হয়। আপনি তো মাছরাঙা টিভির ‘ক্ষণিকালয়’ ধারাবাহিকেও অভিনয় করছেন। এই ধারাবাহিকে আমি একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমার গেটআপ আর মেকআপ নিয়ে নিরীক্ষা করার অনেক সুযোগ পেয়েছি।