চর্যানৃত্য শেখাবেন চন্দ্রমান মুনিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চর্যানৃত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন নেপালের নৃত্যগুরু চন্দ্রমান মুনিকর l প্রথম আলো
চর্যানৃত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন নেপালের নৃত্যগুরু চন্দ্রমান মুনিকর l প্রথম আলো

নেপালের নৃত্যগুরু চন্দ্রমান মুনিকরের পরিচালনায় ঢাকায় শুরু হচ্ছে মাসব্যাপী নৃত্য কর্মশালা। এতে চর্যানৃত্যের ওপর প্রশিক্ষণ দেবেন এই নৃত্যশিক্ষক। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চর্যানৃত্য নিয়ে আলোচনা করেন চন্দ্রমান মুনিকর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের গৌড়ীয় নৃত্য গবেষক মহুয়া মুখোপাধ্যায়, বাংলাদেশের নৃত্যশিল্পী আমানুল হক, জিনাত বরকত উল্লাহ, মিনু হক, গোলাম মোস্তাফা খান, দীপা খন্দকার, ফারহানা চৌধুরী, ওয়ার্দা রিহাব, এম আর ওয়াসেক, বেনজীর সালাম, র্যাচেল এগনেস প্যারিস, সামিনা হোসেন, তামান্না রহমান, মাহফুজুর রহমান, মুনমুন আহমেদ, তাবাসসুম আহমেদ, কবিরুল ইসলাম, নিলুফার ওয়াহিদ, আনিসুল ইসলাম প্রমুখ।