চলচ্চিত্র উৎসব শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-২০১৪’। বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রয়াত চলচ্চিত্রব্যক্তিত্ব তারেক মাসুদের অনবদ্য নির্মাণ নরসুন্দর, রানওয়েসহ বাংলাদেশের তরুণ নির্মাতাদের আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে ইরান ও নেপালের দুটি করে এবং জাপান ও রাশিয়ার একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।